স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
ভর্তির পর হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করে। বর্তমানে মন্ত্রী সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বুকে ব্যথা অনুভূত হওয়ায় মন্ত্রীকে হাসপাতালে আনা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে এনজিওগ্রাম করা হয়। এখন তিনি চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।
তবে মন্ত্রীর হৃদ্যন্ত্রে রিং পরানো হয়েছে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিতভাবে জানাতে পারেননি এই চিকিৎসক।



মন্তব্য করুন