আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে যাত্রা শুরু করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রথম দিন থেকেই এখান থেকে পরিচালিত হবে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পৌরসভা মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মিল্লাত বলেন, নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে হবে। সবার প্রচেষ্টায় এটি চালুর পর্যায়ে পৌঁছেছে।
তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হলেও পরে পূর্ণাঙ্গভাবে টার্মিনালটি চালুর কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।



মন্তব্য করুন