ফরিদপুর সদর উপজেলার ইছাইল গ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই কাইয়ুম হাওলাদার (২০) নিহত হয়েছেন। সৌদি আরবে যাওয়ার প্রস্তুতির জন্য পাওয়া পাঁচ লাখ টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ২২ মে রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই নাইম হাওলাদার রাহিম ছুরিকাঘাত করলে কাইয়ুম আহত হন। প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে শনিবার (২৪ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য করুন