ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় আজ সকাল সাড়ে ৬টায় মাহিন্দ্রা ও মিজান পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর জানান, সকাল ৭টায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

মন্তব্য করুন