ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় চোরের দল তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি বিদেশি কম্বল এবং ফ্রিজ থেকে ২০ কেজি কোরবানির গরুর মাংস চুরি করে নিয়ে যায়।
ঘটনার সময় বালাম শেখ ও তার স্ত্রী ফরিদপুরে মেয়ের চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন। তিনি জানান, এটি ডাকাতি নয়, বরং চুরির ঘটনা। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ জানিয়েছেন, বালাম শেখের ঘর থেকে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান মালামাল খোয়া গেছে।

মন্তব্য করুন