মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানিয়েছেন, হামলাকারীরা গত বছরের আগস্টে বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট করা অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া তাদের অনেকেই হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত ছিল। ওসি আরও জানান, এই গোষ্ঠী অবৈধ বালুমহাল দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে সরে যায়। তবে এ ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি।