ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যেসব শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারাই এখন গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার পরও একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। ফখরুলের দাবি, জনগণ এখন নির্বাচিত জাতীয় সংসদ গঠনের অপেক্ষায় রয়েছে এবং প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
বিএনপি মহাসচিব আরও জানান, সংস্কারের জন্য দলের ৩১ দফার মধ্যে ইতোমধ্যে ১৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মধ্যে ১২টিতে ঐকমত্য হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একসঙ্গে থাকলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির সুযোগ কেউ পাবে না।



মন্তব্য করুন