মানিকগঞ্জের দৌলতপুরে পাওনা টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নিজ সন্তানের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ৬২ বছর বয়সী করুণা রানী ভদ্র। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মা ও ছেলের মধ্যে আর্থিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বঁটি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই পরিবারে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানিয়েছেন, অভিযুক্ত রবি চন্দ্র ভদ্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন