জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল আজ শনিবার সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হলেও ফল প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।
গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় সময়সূচি কিছুটা পিছিয়ে যায়। ভোট শেষে গণনা শুরু হলেও তিন দিনেও প্রক্রিয়া শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সমালোচনার মুখে পড়ে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন,
“ভোট গণনা শেষ হলেও ফলাফল প্রস্তুত করতে সময় লাগবে। তাই সন্ধ্যা ৭টার আগে ঘোষণা সম্ভব নয়।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।



মন্তব্য করুন