ফরিদপুর: বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মাছ বাজারসংলগ্ন নাসির দর্জির দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এরই মধ্যে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ ১৭টি দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা হিমাংশু শেখর বিশ্বাস জানান, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। নিরূপণের কাজ চলছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের এই অংশে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

মন্তব্য করুন