শরীয়তপুর–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলামকে নিয়ে চলমান অপপ্রচারের প্রতিবাদে ডামুড্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডামুড্যা পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে—এই আসনে জামায়াত বা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই, যা সম্পূর্ণ মিথ্যা।
তিনি স্পষ্ট করে জানান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই নির্বাচনের মাঠে রয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। সাধারণ মানুষের ভোট ও সমর্থন পেলে বিজয় নিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, আইনজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।