গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন পর্যায়ের তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন:
১. আব্দুর রশিদ সরকার মধু: সহ-সভাপতি, উদাখালী ইউনিয়ন বিএনপি।
২. আনারুল ইসলাম: যুগ্ম সাধারণ সম্পাদক, উদাখালী ইউনিয়ন বিএনপি।
৩. সাইফুল ইসলাম সফিউল্লাহ: সাংগঠনিক সম্পাদক, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার জানান, সংগঠনবিরোধী কার্যকলাপের অকাট্য প্রমাণ পাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে দলের কোনো নেতাকর্মীকে তাঁদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে এই উপজেলার আরও বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল।