কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের ৭৯ জন সদস্য মিলে সরকারি দলের ২১১ জন সংসদ সদস্যকে ‘তীরের মতো সোজা’ রাখবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবার আগে তিনি এ মন্তব্য করেন।
মুফতি আমির হামজা বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন এবং শেরপুরের একজনসহ মোট ৭৯ জন বিরোধী অবস্থানে আছি। আমরা শতভাগ চেষ্টা করব বাকি ২১১ জনকে সোজা রাখতে। যদি তারা জনস্বার্থের বাইরে এদিক-ওদিক করে, তবে আমরা তাদের চেপে ধরব।” তিনি আরও স্পষ্ট করেন যে, ন্যায়বিচারের ক্ষেত্রে দলমত নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। নিজের দলের কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে আমির হামজা বলেন, “আমি শুধু ১ লাখ ৮৩ হাজার ভোটারের এমপি নই, সাড়ে ৪ লাখ মানুষের প্রতিনিধি। আগামী পাঁচ বছর সবাইকে ভাই-বোনের মতো আগলে রেখে দায়িত্ব পালন করব।” এর আগে শুক্রবার সকালে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের সংসদীয় কার্যক্রম শুরু করেন এই নবনির্বাচিত এমপি।
টাঙ্গাইলে ঘোড়া জবাই ও নারায়ণগঞ্জে সোর্সকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬)
টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথেই পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মাদক ও অন্যান্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় এক কৃষি কর্মকর্তার মৃত্যু এবং ধামরাইয়ে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহতের সংবাদ পাওয়া গেছে।

মন্তব্য করুন