শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল রেজার উদ্যোগে ৪০০ ছিন্নমূল পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাঁর নিজ বাড়িতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে এসব পোশাক সামগ্রী তুলে দেওয়া হয়।

জয়নাল রেজা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

উপকারভোগীরা জানান, ঈদের আগে নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।