শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। সভায় সরকারি কর্মকর্তাদের উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা ও বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদন উপস্থাপন করেন।
পদ্মার ভাঙন রোধ, মা ইলিশ রক্ষা অভিযান জোরদার, ডেঙ্গু প্রতিরোধ এবং দুর্গাপূজার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক সরকারি কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপনের আহ্বান জানান।
—

মন্তব্য করুন