শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা পরিষদের সভাকক্ষে জেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের পরিচালনায় সভায় জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন পৌরসভার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সংগঠনকে সুসংগঠিত করার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি লিয়াকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।