শরীয়তপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত মোটরযান ব্র্যান্ড ফোটনের বিশেষ আনন্দ উৎসব। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই মোটরসের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী রনী মেলকারের সার্বিক সহযোগিতায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রামের মৎস্য সরবরাহ কেন্দ্র প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে আব্দুল মালেক ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের কমার্শিয়াল ভেহিক্যাল ডিপার্টমেন্টের ডিজিএম ইবনুল আরাবি। তিনি ফোটন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তির সমাহার, দারুণ স্থায়িত্ব এবং স্থানীয় ব্যবসা বৃদ্ধিতে এর বহুমুখী সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফোটন গাড়ি আধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন ও সাশ্রয়ী জ্বালানি দক্ষতার কারণে দেশের ব্যবসায়ী মহলে একটি বিশ্বস্ত স্থান তৈরি করে নিয়েছে।”

​অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুন গাড়ি হস্তান্তর। ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন হিসেবে আয়োজন চলাকালেই স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হাতে ৬টি নতুন ফোটন পিকআপের চাবি তুলে দেওয়া হয়। সরাসরি গাড়ি হস্তান্তরের এই ঘটনা স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের জোগান দেয়।

​উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের কমার্শিয়াল ভেহিক্যাল বিভাগের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, রিজিওনাল ম্যানেজার আল আমিন, প্রোডাক্ট এক্সিকিউটিভ ইসমাম ও ইফশিতা নওরিন, প্রকৌশলী শাকিল এবং এআরও শামীম। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফোটন গাড়ির গ্রাহক এবং চালকবৃন্দ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​আব্দুল মালেক ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক পারভেজ খানের প্রাণবন্ত পরিচালনায় পুরো আয়োজনটি এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশের সার্বিক কল্যাণ, ব্যবসায়িক সমৃদ্ধি এবং ফোটন ব্র্যান্ডের ক্রমাগত সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।