শরীয়তপুরের জাজিরা পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ সাঈদ আহমেদ আসলাম। নতুন এ ভবনের উদ্বোধন উপলক্ষে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় জাজিরা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ শিকদার, জেলা বিএনপির সহসভাপতি আব্দুস ছালাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু মাদবর, কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম ফরাজি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজী, বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান খলিফা, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন ফরাজি, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. দবির বেপারী এবং জাজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান।

এ ছাড়া জাজিরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, জাজিরা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুক্তার হোসেন ফকিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।