শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মেধাবী শিক্ষার্থী তানহা হোসেন এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের পর এবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর বৃত্তি লাভের এ সাফল্য অর্জন করে সে। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
শুধু মাধ্যমিকের ফলাফলেই নয়, উচ্চমাধ্যমিকে ভর্তির ক্ষেত্রেও নিজের মেধার পরিচয় দিয়েছে তানহা। ২০২৬ সালের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে মাদারীপুর সরকারি কলেজে পড়ার সুযোগ পেয়েছে সে।
তানহার বাবা আলমগীর হোসেন আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা একজন গৃহিণী। বাবার কর্মস্থল থেকে তানহার এমন কৃতিত্ব অর্জন পরিবার ও বিদ্যালয়ের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তানহা। একই সঙ্গে শিক্ষকদের অবদান এবং মা-বাবার অনুপ্রেরণার কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সে। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে নিজের স্বপ্ন পূরণে সবার দোয়া চেয়েছে এই মেধাবী শিক্ষার্থী।
তানহার এই অর্জনে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন।

মন্তব্য করুন