হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মা/মলায় মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার আবেদন খারিজ করেন। সকালে শুনানির অপেক্ষায় থাকা মা/মলাটিতে দুপুরে এ নতুন অগ্রগতি জানা যায়।
এর আগে ৪ অক্টোবর এক দিনের রি/মান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করা হয়। সেদিনও আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গত ২ অক্টোবর তাকে গ্রে/প্তার করে পু/লিশ। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মা/মলাটি করেন।
এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা যাত্রীদের লাগেজ ও ট্রলি সংগ্রহের সময় উত্তেজনা তৈরি হয়। ট্রলির লাইনের নিয়ম না মানা, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে অশোভন আচরণের অভিযোগ আনা হয়।
দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রি/মান্ড চাইলেও আদালত এক দিন মঞ্জুর করেছিলেন।
সোমবার জামিন নামঞ্জুর হলেও মা/মলার অভিযোগের চূড়ান্ত বিচার এখনো হয়নি। অভিযোগগুলো আদালতে প্রমাণসাপেক্ষ।

মন্তব্য করুন