বীমা গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বরিশাল অঞ্চলে ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বরিশালে কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।

এ সময় কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন। বরিশাল অঞ্চলের গ্রাহকদের মধ্যে মোট ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির অর্থ বিতরণ করা হয়।