বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সোস্যাল ওয়ার্ক এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অধ্যক্ষ লায়লা আক্তার রাত্রি শরিয়তপুরের সর্বস্তরের সাধারন মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ঈদের দিন থেকে এ পর্যন্ত প্রতিদিন তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের আশির্বাদ ও দোয়া কামনা করেন। ঈদ শুভেচ্ছা কালে লায়লা আক্তার রাত্রি সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকার এবং তাদের সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। ভবিষ্যতে তিনি যেন জনগণের প্রতিনিধি হয়ে সমাজের এবং মানুষের সেবা করতে পারে সে জন্য সকলের দোয়া কামনা করেন। ছোট বেলা থেকেই জনসেবার স্বপ্ন দেখতেন লায়লা আক্তার রাত্রি। এজন্য তিনি মানুষের বিপদে আপদে এগিয়ে যেতেন এবং তাদের সাধ্য মতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। লায়লা আক্তার রাত্রি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে জনগণের মাঝে ব্যপক সাড়া জাগিয়েছিলেন।