মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শরীয়তপুরে আসন্ন সংরক্ষণ অভিযান সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা মো. ওয়াহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সভা পরিচালনা করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া সীমা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়াম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বক্কর সিদ্দিক এবং জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং অভিযান পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ শিকার বন্ধে কার্যকর নজরদারি ও সমন্বিতভাবে অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।