ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে। পরে তাঁকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয় এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও পদের অপব্যবহারের অভিযোগে দুদকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক এই মেয়রের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।



মন্তব্য করুন