জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসাবে পবিত্র এই মাস শুরু হতে বাকি রয়েছে আর প্রায় ৮৪ দিন। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই সম্ভাব্য সময়ের কথা জানান। তিনি উল্লেখ করেন, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী হিজরি বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া হিসাব অনুসারে, আসন্ন রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর ভিত্তি করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। তবে রমজান শুরু এবং ঈদ উদ্‌যাপনের চূড়ান্ত তারিখ যথাসময়ে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে।