কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শরীয়তপুরে মোটরসাইকেল মিছিল করেছে জেলা যুবদল। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা শহরের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিকেল ৪টার দিকে শরীয়তপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরের নেতৃত্বে আয়োজিত মিছিলে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে জেলা যুবদলের সহসভাপতি লিয়াকত হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল বেপারী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক দবির বেপারী, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান ও সাধারণ সম্পাদক খোকন মাদবর অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ ও সাধারণ সম্পাদক বাশার সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি এসকেন্দার ছৈয়াল, ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী এবং ডামুড্যা পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক জিন্নাত আলী।
এ ছাড়া গোসাইরহাট উপজেলা যুবদলের সভাপতি শাখাওয়াত চৌকিদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, রিংকু তালুকদারসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
কর্মসূচি শেষে যুবদলের নেতারা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের এ কর্মসূচি। শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।



মন্তব্য করুন