গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। জেলার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা অর্পিত দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই এই বিশেষ মোতায়েনের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে বিজিবি।