বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর যৌথ উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বীমা প্রতিষ্ঠানসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্মেলন ২০১৯ ঢাকাস্থ হোটেল রেডিসন ব্লু এর ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হেসেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর প্রধান কর্মকর্তা আবু হেনা মোহাঃ রাজী হাসান, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ও নির্বাহী পরিচালকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন