বুধবার ২৬শে জুন গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, আলোজনা সভা ও পুরস্কার বিতরণ। “আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার” প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান, সরকারী শামসুর রহমান কলেজের অধক্ষ্য (ভার) বাবু বিশ্বনাথ দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশ্রাফুজ্জামান, উপজেলা দ্ররিদ্র বিমোচন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসের মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।