কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তন ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এম.পি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এম.পি, সদস্য মোঃ ফরিদুল হক খান দুলাল এম.পি, শামছুল আলম দুদু এম.পি এবং মোঃ হাবিবর রহমান এম.পি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান।
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন ২০১৯ উপলক্ষে মানব বন্ধনের সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড কে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।



মন্তব্য করুন