শরীয়তপুর জেলার প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে পদ্মাসেতু সংলগ্ন পদ্মারপাড় আর্মী ক্যাম্পের পাশে বনভোজনের মধ্য দিয়ে মুরুব্বীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আনন্দমুখর পরিবেশ, পদ্মার পাড়ের দর্শণ, মধ্যাহ্নভোজ, রেফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ১১ জানুয়ারি শনিবার দিনব্যাপী এ বনভোজনে উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলী হোসেন, এ্যাডভোকেট আব্দুল জব্বার, এ্যাডভোকেট রওশন আরা, এ্যাডভোকেট আব্দুল মোত্তালিব, কোর্ট মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা দলিলউদ্দিনসহ প্রবীণ হিতৈষী সংঘের সদস্য, সহযোগী সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন