বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে রবিবার (১৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল, ঔষধের দোকান, কসমেটিকস এর দোকান এবং বীজ ও কীটনাশকের দোকানে পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, কসমেটিক ও বীজ বিক্রয়সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একদল চৌকস সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box