“দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়”—এই শিরোনামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার দুবাই প্লাজায় চিকন্দি ফুড পার্কে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ফোর্স বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা এই সভার আয়োজন করে।

মো. সাইয়েদুল বাশার, নির্বাহী পরিচালক, দিশা। এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান। বিশেষ অতিথি
ডা. এস. এম. হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, গ্রীন ফোর্স বাংলাদেশ। নাজমুল হুদা দিপু, পরিচালক, বি.ডি.টি
সরোয়ার হোসেন সবুজ। আরো উপস্থিত ছিলেন
মো: আব্দুল করিম সহকারী অধ্যাপক, আইন বিভাগ জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিনিয়র সাংবাদিক স্বপন সরকার, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমূখ।

গ্রীন ফোর্সের চেয়ারম্যান সভার প্রধান অতিথি মিকাইল রহমান বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি। ঘুষ, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই শত্রুকে পরাজিত না করতে পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতির ক্যান্সার এখন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। রাস্তা নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অফিস এমনকি বিচার ব্যবস্থাও এর বাইরে নয়। ঘুষ ছাড়া ন্যায্য সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ গণআন্দোলন।
সভায় গ্রীন ফোর্স বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি করণীয় তুলে ধরা হয়।

বক্তারা আরো বলেন,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম একটি দীর্ঘ পথ। তবে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সচেতনতা থাকলে এই অসম্ভবকেও সম্ভব করা যাবে। সভায় শরীয়তপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এবং দুর্নীতিকে ‘না’ বলুন — আসুন গড়ি স্বচ্ছ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।

Facebook Comments Box