শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন অপু শরীয়তপুর সরকারী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার সকাল ১০টায় তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে ইকবাল হোসেন অপু সাংবাদিকদের বলেন, আজ উৎসবের আমেজ বইছে শরীয়তপুরে। ভোট যে উৎসব মানুষের মধ্যে আমি দেখেছি। মানুষ শান্তিপূর্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন দলীয় সরকারের অধিনে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্ভব। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমি এর প্রমাণ পেয়েছি। আশা করছি শরীয়তপুরের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিজয় অর্জন করবে এবং জননেত্রী শেখ চতুর্থবারের মতো আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে মোট ভোটার ২,৯৬,০১৯ (দুই লাখ ছিয়ানব্বই হাজার উনিশ)। এদের মধ্যে পুরুষ ভোটার ১,৫৪,৭৮৭ (এক লাখ চুয়ান্ন হাজার সাতশ সাতাশি) এবং নারী ভোটার ১,৪১,২৩২ (এক লাখ একচল্লিশ হাজার দুইশ বত্রিশ)। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি।
এ আসনে ইকবাল হোসেন অপু ছাড়া আরও ৬ জন প্রাথী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলে হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরদার একেএম নাসির উদ্দিন (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের মো. মাহদী হাসান (মিনার), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নুরুল ইসলাম (তারা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোদাচ্ছের হোসেন বাবুল (কাস্তে), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ (বটগাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তোফায়েল আহমেদ (হাতপাখা)।
Facebook Comments Box

মন্তব্য করুন