র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৬ নভেম্বর বুধবার রাত ৯ টা ৩৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন কুতুবপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে শামীম সরদার (৩০), পিতাঃ মকফর আলী সরদার, সাং- কুতুবপুর, থানাঃ ডামুড্যা, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন