শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা নির্বাচনে দলীয় প্রতিকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচার প্রচারনায় মোবাইলফোন মার্কা প্রতিক নিয়ে তার পরিবার ও কর্মী সমর্থক নিয়ে ভোটের মাঠে ছিলেন গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারীর। শুক্রবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সক্রিয়ভাবে মোট তিনজন স্বতন্ত্র্য প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারনা চালাছেন।

শুক্রবার ৩০ জুন বিকেল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শরীয়তপুর জেলার বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদেকবৃন্দদের উপস্তিতিতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর এবং নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার ঘোষনা দেন।

এর আগে তিনি শুক্রবার১১ঘটিকায় তার নিজ বাড়িতে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির উপস্থিতে তিনি এ ঘোষনা দেন এবং দলের সিদ্ধান্তে অটল থাকবেন বলে এবিষয়ে বিকেলে উপজেলা আওয়ামালীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংক্ষক নেত্বৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে উপস্থিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের নিয়ে নৌকার সমর্থনে এক বিশাল মিছিল বের করা হয়।

Facebook Comments Box