শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়ায় অগ্নিকান্ডে ৬টি বসত ঘর ও একটি গরু পুরে ছাই হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামের রাহেলা বেগমের রান্না ঘর থেকে আগুন লেগেছে বলে জানা যায়। মূহুত্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। পরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্প কাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সাথে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে রোকন হাওলাদার, রাজ্জাক হাওলাদার, রাহেলা বেগম ও অন্যান্যদের ৬টি বসত ঘর ও একটি গরু পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা। স্থানীয়দের অভিযোগ শরীয়তপুর ফায়ার সার্ভিস ষ্টেশনকে মোবাইল ফোনে অগ্নিকান্ডের বিষয়টি জানানো হলেও তারা ঘটনাস্থলে যাননি ।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন