শরীয়তপুরে অবৈধ পন্থায় জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রাসী হামলাসহ বাড়ি-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের এ অভিযোগ করেন হামলার শিকার পরিবারের সদস্য জামাল মোল্লা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জাজিরা উপজেলা পালেরচর ইউনিয়নে কাদির মাদবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার। জানা যায়, জামাল মোল্লার বোনের ওয়ারিশের ৪০ শতাংশ জমি ক্রয় করেন আব্দুর রশিদ মাদবর। এ নিয়ে দীর্ঘ দিন যাবত আদালতে মামলাসহ বিচার-সালিশও হয়ে এসেছিলো। দীর্ঘ দিনের বিরোধ নিষ্পতি করার জন্য স্থানীয় সংসদের প্রতিনিধি ও গ্রামের শালিসদের মাধ্যমে তাদের বিরোধ মিট করে দেন। জামাল মোল্লা তাদের সম্পতি বুঝিয়ে দিলেও আব্দুর রশিদ মাদবর এ জমি নিতে ইচ্ছুক হয়নি। এর জের ধরে জামাল মোল্লা বাড়িতে না থাকার সুবিধার্থে ৫ই মার্চ জামাল মোল্লার পরিবারকে উচ্ছেদ করতে রাত ১০ টার দিকে তাদের দখলে থাকা জমিতে সন্ত্রাসী হামলা চালায় আব্দুর রশিদ মাদবরসহ তাদের উত্তরসূরিরা ও স্থানীয় ১০/১২ জন সন্ত্রাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আনোয়ার মৃধা বলেন, আমি বাজার থেকে আসার পথে দেখি আব্দুর রশিদ মাদবর মসজিদের সামনে দাড়িয়ে আছে আর পোলাপান ঘর দরজা কুপিয়ে চলে যাচ্ছে।
প্রতিবেশী শাহিনুর আক্তার বলেন, আমি রাতে বাসায় বাচ্চা নিয়ে ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখি বিকট আওয়াজ শুনা যায় আমি এগিয়ে গেলে দেখি ঘর দুয়োর ভাংচুর করতেছে তারা আমাকে দেখতে পেলে দাওয়া করে পরে আমি ঘরের ভিতর ঢুকে গেলে আমার বাচ্চারা আমাকে আর বের হতে দেয়নি।
স্থানীয় শালিস তাজেল মোল্লা বলেন, বিগত দিনে আব্দুর রশিদ মাদবর ও জামাল মোল্লার সাথে বিরোধ চলে আসছিলো এটা আমরা সবাই বসে তাদের বিরোধ নিষ্পতি করে দিয়ে ছিলাম, তিনি কোন শালিস মানে নাই, না মেনে আজ তিনি এ ভাংচুর করছে।
জামাল মোল্লা বলেন, আমার সাথে আব্দুর রশিদ মাদবরের একটা জমি নিয়ে বিরোধ আছে সেই জমির আর এস বিআরএস আমার নামে আমি সিভিল কোর্টে মামলা করছি ওনি কবুলত পাশ করাইয়া ওই জমি দখল করার জন্য আমার বাড়িতে হামলা করে গাছপালা, ঘর দরজা ভেঙ্গে লুটপাট করে রড সিমেন্ট, কাঠ, টিন নিয়ে যায়। আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর ন্যায় বিচার চাই।
আব্দুর রশিদ মাদবর বলেন, এই হামলার সাথে আমি জড়িত না, যখন হামলা হয় তখন আমি বাড়িতে ছিলাম না।
জাজিরা থানার ওসি আযাহারুল ইসলাম সরকার বলেন, থানায় কোন মামলা হয় নাই, আমি শুনছি অভিযোগ পেলে ঘটনার সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা নিবো।
Facebook Comments Box

মন্তব্য করুন