জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের পশ্চিম ঢালিকান্দি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপকরণ বিতরণ করেছে ব্র্যাক। বুধবার বিকেলে পশ্চিম ঢালিকান্দির পাঁচটি পরিবারের মাঝে এ উপকরণ সামগ্রি বিতরণ করা হয়।
জেলা ব্র্যাক পতিনিধি জিয়া উদ্দিন আহমেদ জানান, ২ জানুয়ারী ২০১৯ শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের পশ্চিম ঢালিকান্দি গ্রামের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া (ঘরবাড়ি) ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মধ্যে ১২০পিচ ঢেউটিন, এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ১ টি পাতিল, ১ টি কড়াই, ২ টি গামলা, ৩ টি প্লেট, ২ টি চামচ, ২ টি ঢাকনা বিতরণ করা হয়।

Facebook Comments Box