বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, কর্মীবান্ধব নেতা, যুবসমাজের অহংকার, আপোষহীন নেতা, সুনামধন্য বিদ্যাপীঠ মজির জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের গভার্নিং বোর্ডের সদস্য একেএম ইসমাইল হক। 

আসন্ন নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের সৌজন্য সাক্ষাৎ খোঁজখবর সামাজিক ও ধমীয় অনুষ্ঠানে যোগদান বিভিন্ন স্কুল, মসজিদ ও হাটবাজারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন। 

তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কোনভাবেই দাবিয়ে রাখা যাবে না। আজ মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা নির্দেশক্রমেই বাংলাদেশ সর্বদিকেই এগিয়ে যাচ্ছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহাদয়ের নির্দেশে আমি নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের গ্রামগঞ্জের রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও উপজেলার ব্যাপক উন্নয়নের কাজ করেছি । আমি চাই নড়িয়া উপজেলা কে একটি আধুনিক স্মার্ট বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে চাই। তাই আপনারা আমার পাশে থাকবেন। আমি ও সবসময় আপনার পাশে থেকে উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। 

তিনি আর বলেন নড়িয়াতে যখন নদী ভাঙ্গন ছিল তখন মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির পাশে থেকে ভাঙ্গন রোদে ব্যাপক সহযোগিতা করেছি এবং করোনা মহামারীর মাঝে নড়িয়া উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। তাই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাব। 

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম এমপি প্রার্থীর নির্বাচনের সময় নৌকাকে বিজয় করার জন্য আমি প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ও গণসংযোগ এবং উঠান বৈঠকে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। 

Facebook Comments Box