শরীয়তপুরের নড়িয়ায় একটি ডোবা থেকে জুয়েল ছৈয়াল (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের আটপাড়া গ্রামে একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল ছৈয়াল ওই গ্রামের ইউনুছ ছৈয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জুয়েল দীর্ঘদিন ধরে নড়িয়ার ঘড়িসার-পন্ডিতসার এলাকায় পাগল বেশে ঘুরে বেড়াতেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডোবা থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box