আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম কে নৌকা মার্কায় শতকরা ৯৫% ভাগ ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে বদ্ধপরিকর নড়িয়া পৌরসভা আওয়ামীলীগ।
গত ৯ ডিসেম্বর রোববার সন্ধায়, নড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ আয়োজনে গণসংযোগ ও কর্মীসভা করা হয়েছে। গণসংযোগ ও কর্মীসভায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম।
নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ৫নং ওয়ার্ডে কর্মীসভায় এসে বক্তব্য রাখেন, নৌকার মনোনীত প্রার্থী এ.কে.এম এনামুল হক শামীম। এসময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগ একটি প্রাচীনতম সংগঠন। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জিবিত ও মুক্তিযোদ্ধের স্ব-পক্ষের দল। আমরা জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করি। আমাদের নেত্রী মানবতার মা দেশরতœ শেখ হাসিনা। তাই নৌকা জিতলে-জিতে যায় বাংলাদেশ। কারণ শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকলেই বাংলাদেশ ভালো থাকে। ভালো থাকে এদেশের জনগণ। এ জন্য বিশ্ব নেতারা মনে করেন, যতদিন শেখ হাসিনার হাতে রবে দেশ, আর পিছাবেনা বাংলাদেশ।
নড়িয়া পৌরসভা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: আলী আকবর বেপরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন বেপারী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: দুলাল বেপারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খলিফা, সখিপুর থানা আ.লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মো: আলমগীর হোসেন, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইমাম হোসেন দেওয়ান, সাবেক ছাত্রলীগ নেতা মো: জলিল সরদার, উপজেলা যুবলীগ আহবায়ক মো: নাছির সরদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আ: হান্নান প্রমুখ।

Facebook Comments Box