শরীয়তপুরে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রমজীবী হতদরিদ্র অসহায় ১৫০ টি পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ ত্রাণ পৌঁছে দেয়া হয়। এ ত্রাণ বিতরণে আওয়ামীলীগ এর পক্ষে শরীয়তপুর পৌরসভা শাখার সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা ছাত্রলীগের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ন-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুবলীগের পক্ষে বাংলাদেশ যুবলীগ শরীয়তপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ও শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box