শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোবাবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবেদা আফসারি, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, এনএস আইর উপ-পরিচালক এ এস এম হুমায়ন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ন মোল্লা, গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান ফজলুল হক ঢালী, নড়িয়া উপজেলার চেয়ারম্যান একে এম ইসমাইল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানানো হয়, শরীয়তপুর জেলার ডিসেম্বর ২০১৯ সালের অপরাধচিত্র: ডিসেম্বর ২০১৯ইং সালে শরীয়তপুরের নড়িয়ায় খুনের মামলা হয় ১টি। ধর্ষণের মামলা হয় জাজিরায় ১টি, গোসাইরহাট ১টি। ডাকাতির মামলা হয় গোসাইরহাটে ১টি। অগ্নিসংযোগের মামলা হয় ডামুড্যায় ১টি। চুরির মামলা হয়- ডামুড্যায় ১টি, সদর থানায় ৫টি, নড়িয়া ১ টি, ডামুড্যায় ১ টি, গোসাইরহাটে ২টি। নারী ও শিশু নির্যাতন মামলা হয়- নড়িয়া ৩টি, জাজিরা ১টি, ভেদরগঞ্জ ১টি ও গোসাইরহাট ৪টি। মাদকদ্রব্য মামলা হয়- পালং থানায় ৪টি, নড়িয়ায় ৩ টি, জাজিরায় ৭ টি, ভেদরগঞ্জে ১ টি, সখিপুর ১টি, ডামুড্যা ২টি গোসাইরহাটে ৪ টি। অন্যান্য মামলা হয়- পালং ১১টি, নড়িয়ায় ৫ টি, জাজিরায় ১০টি, ভেদরগঞ্জে ২ টি, সখিপুরে ৬টি, ডামুড্যায় ৩টি গোসাইরহাটে ২টি।
শরীয়তপুর জেলায় ডিসেম্বর ২০১৯ সালে মামলা হয়েছে ৮৪ টি তার মধ্যে পালং ২০ টি নড়িয়ায় ১৩ টি, জাজিরায় ১৯ টি, ভেদরগঞ্জে ৪ টি, সখিপুরে ৭টি, ডামুড্যায় ৭ টি গোসাইরহাটে ১৪ টি মামলা হয়।
মাসিক এ সভায় আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা, সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা, মাদক ও স্বাস্থ্যবিষয়ক আলোচনার মতবিনিময় হয়।

মন্তব্য করুন