গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজারে বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় সব চাইতে পুরানো সাইকেলের দোকান ভাই ভাই সাইকেল স্টোর নামে একটি দোকানে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ গোসাইরহাট ফায়ার সার্ভিস জানতে পারলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের সব মালমাল পুড়ে নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, আজ বিকেলে গোসাইরহাট বাজারে ব্যাটারী ও সাইকেলের একটি দোকানে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ গোসাইরহাট ফায়ার সার্ভিস জানতে পারলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের সব মালমাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

মন্তব্য করুন