শরীয়তপুর জেলায় কর্মরত ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে।
বুধবার (৫ মে) দুপুর ২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে আমিনুর রহমানকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

মন্তব্য করুন