শরীয়তপুরের গোসাইরহাটে আলহাজ্জ্ব নাহিম রাজ্জাক এমপি এর নির্দেশক্রমে উপজেলা কৃষক লীগের আয়োজনে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মে) গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের সাইক্ষ্যার বিলে উপজেলা কৃষক লীগ আয়োজিত ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটার উৎসবে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন।
এক সময় এ মৌসুমে তেমন কোনো ধান হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, সেচের মূল্য হ্রাস, সারের দাম হ্রাস, বীজ, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং নতুন উন্নত জাতের ও প্রযুক্তি উদ্ভাবনের ফলেই এটি সম্ভব হয়েছে।
ধানসহ অন্য ফসলের উৎপাদন প্রতি বছর বেড়েই চলেছে উল্লেখ করে কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন বলেন, সরকারের নানামুখী উদ্যোগ ও ভর্তুকি দেওয়ার ফলেই এটি সম্ভব হচ্ছে। এখন দেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান হয়। তিনি আরো বলেন, এ বছর সারাদেশে আনন্দমুখর পরিবেশে বোরো ধান কাটা চলছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষক লীগের আহব্বায়ক মোঃ সামসুল হক আকন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম বেপারী ও উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহ্বায়ক মো. জসিম হাওলাদার প্রমুখ।

মন্তব্য করুন