শেখ হাসিনা সরকারে থাকলে একজন মানুষও গৃহহীন থাকবে না, আগ্রযাত্রা আব্যাহত থাকবে, বর্তমানে কোভিড-১৯ এর মধ্যেও অর্থনৈতিক মন্দা নেই, অথচ পৃথিবীর অনেক উন্নত দেশও অর্থনৈতিক মন্দার শিকার। ১লা আগস্ট রবিববার বেলা বারোটার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মহিষকান্দি গ্রামে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্প-১ পরিদর্শনে এসে এসব বলছিলেন শরীয়তপুর-০৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক। তিনি আরও বলেন, করোনা মহামারিতে স্বাস্থ্য বিধি মেনে নেতা কর্মী সবাইকে এক হয়ে কাজ করতে হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, মহিষকান্দি গ্রামের আশ্রয়ন প্রকল্পটির পাশর্^ ঘেষে পূর্বে জয়ন্তি নদী এবং পশ্চিমে একটি খাল যাওয়ায় শুরু থেকেই কাজে বিঘ্ন ঘটে। বালু ফেলে ভরাট করে ঘর নির্মাণ করলে ঘর ফাটল দেখা দেয় বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত হলে ৬৭ শতাংশ জমির উপর নির্মিত ২২ টি ঘরের মধ্যে কয়েকটি ঘর মেরামত করা হয়। তারই অংশ হিসেবে সাংসদ নাহিম রাজ্জাক পরিদর্শনে আসেন। এসময় প্রকল্পে থাকা পরিবারের সদস্যদেও সাথে কথা বলেন, সমস্যা থাকলে জানানোর অনুরোধ করেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় যে সকল সুযোগ সুবিধা দেয়া যায় সেগুলোসহ বিদ্যুৎ ব্যবস্থা, পানীয় জলের অবস্থার খোঁজ খবর নেন। প্রকল্পে যেতে দাশেরজঙ্গল বাজার থেকে নদীর পার ঘেষে রাস্তা নির্মাণের ঘোষণা দেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার, মো. আলমগীর হুসাইন, আওয়ামীলীগের উপজেলা সভাপতি মো. শাজাহান সিকদার, সাধারণ সম্পাক (ভারপ্রাপ্ত) দেওয়ার মো. শাজাহান, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ প্রমুখ।
এর আগে গোসাইরহাট পৌরসভা বাসস্টান্ড যাত্রী ছাউনির সম্মুখে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ভ্যানচালক, বাসের হেলপার, দরিদ্র ও দুস্থঃদের মাঝে গোসাইরহাট পৌরসভাসহ আটটি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাংসদ নাহিম রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, শরীয়তপুর জেলা শ্রমিকলীগের আহবায়ক, মো. ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ আঃ আউয়াল সরদার, মাইনুদ্দিন পেয়াদা, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, গোলাম রাব্বানি শাকিল, দফতর সম্পাদক আবুল কালাম মাষ্টার, সহ দফতর সম্পাদক শেখ মো. কামাল হোসেন, যুবলীগ সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক, হাবিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু, সাধারন সম্পাদক আল আমিন সিকদার, শ্রমিকলীগের সভাপতি আলী আকবর সরদার, সাধারন সম্পাদক ইফসুফ ঢালী, নব নির্বাচিত বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ।
পরে উপজেলা আওয়ামীণীগ কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্ক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ নাহিম রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়ন, সাধারন সম্পাদক ভুট্টো মালত , বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ।

মন্তব্য করুন