শরীয়তপুরের গোসাইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা ও আলোচনা করা হয়৷
রোববার (৮ আগস্ট) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে৷ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে৷
“সংকটে সংরামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের থেকে প্রাপ্ত ২০২০সালে অবিতরণকৃত ৬টি ২০২১সালের ৭টি সেলাই মেশিন জেলা পরিষদের প্রাপ্ত ৩টি মোট ১৬টি, সেলাই মেশিন উপজেলা দুঃস্থ ও প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে৷ আরো ৪জন দুঃস্থ মহিলাকে নগদ দুই হাজার টাকা বিতরণ করেন৷
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বলেন, এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয়৷ এ দেশের রাজনীতিতে তাঁর অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এই মহীয়সী নারী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।
বক্তারা আরো বলেন, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।
আরো উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাজাহান, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী শাকিল, জেলা পরিষদের সদস্য হাবিবুন নাহার (নিপা), উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সস্পাদক ইমদাদ হোসেন বাবলু মৃধা, পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আজহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী,উপজেলা সেচ্ছাসেলীগের সভাপতি কোতয়াল টিপু , কোদালপুর ইউপি এস এম মিজানুর রহমান, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জসিম হাওলাদার, যুবলীগ নেতা মো. মামুন সরদার, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম সাইফুল্লাহ কাওসার প্রমূখ।

মন্তব্য করুন