শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোসাঃ সাজেদা বেগম তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে নিয়ে অন্যের বাড়িতে থেকে কাজ করে জীবন যাপন করেন খুবই কষ্টে জীবন কাটান খবরটি ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল এর কাছ থেকে জানার সাথে সাথে বুধবার বিকালে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের টিন ও নগদ অর্থ সহ সম্পূর্ণ নতুন ঘর তৈরি করে দিচ্ছি,আগামীকাল থেকে ঘরে কাজ শুরু হবে।শরীয়তপুর জেলা প্রশাসক জনাব পারভেজ হাসান স্যার এর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

মোসাঃ সাজেদা বেগম কে ঘরের দুই বান টিন ও নগদ অর্থ টাকা ও রাস্তাসহ সম্পুর্ন ঘর দেওয়া হচ্ছে। ঘর পাওয়ার পর মোসাঃ সাজেদা বেগম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, তিনি আমাগো মত গরীব মানুষের উপকার করেন। আমাগো ইউএনও স্যারের জন্য দোয়া করি, স্যার অনেক ভালো মানুষ।

একই ইউনিয়ন এর দেলোয়ার এর দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে সাফরার ঘরে থাকে কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট শুনার সাথে সাথেই চলে যান দেলোয়ারের বাড়িতে দুই প্রতিবন্ধী সন্তান ও স্ত্রী কে খুব কষ্টের জীবন যাপন দেখে নগদ টাকা ও চার বান টিন দিয়ে ঘর বানিয়ে দেওয়া হবে, যা আগামীকাল থেকে কাজ হবে,ইউএনও স্যার ব্যক্তিগত পক্ষ থেকে টাকা দিয়েছেন আরো লাগলে দিবেন । থাকার ঘর পাওয়ার কথা শুনে দেলোয়ার ও তার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাচ্ছু মাদবর,আবজাল বেপারী, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইউনুস মাদবর, ৭ নং ওয়ার্ডের মেম্বার সুমন,কাদির,ছাত্রলীগ নেতা সিজানসহ প্রমূখ।